Monday, July 7, 2014

৫০ বছরের মধ্যে চাঁদে বসতি: হকিং

স্টিফেন হকিং।স্টিফেন হকিং।পঞ্চাশ বছরের মধ্যে যে চাঁদে মানববসতি গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন পদার্থবিজ্ঞানের জীবন্ত কিংবদন্তি স্টিফেন হকিং। আর ২১০০ সাল নাগাদ মানুষ মঙ্গলে থাকবে বলেও আশা করছেন তিনি।
গত রোববার যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ফোরে মহাকাশ-সংক্রান্ত সরাসরি প্রচারিত একটি অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান হকিং।
৭২ বছর বছর বয়সী এই বিজ্ঞানী বলেন, ‘আমাদের গ্রহ বুড়িয়ে গেছে। মানুষ বাড়ছে তো বাড়ছেই, সম্পদও সীমিত হয়ে এসেছে। এসব হুমকির বিষয়ে আমাদের নজর দিতে হবে এবং একটি বিকল্প পরিকল্পনা বেছে নিতে হবে।’
হকিং বলেন, ‘আমরা যদি নতুন গ্রহে বসতি স্থাপনে ব্যর্থ হই, তবে মানবজাতি বিলুপ্তির মুখোমুখি হবে। কারণ জনসংখ্যা বেড়ে যাবে। পৃথিবীর পক্ষে এই জনসংখ্যা ধারণ করা সম্ভব হবে না।’
হকিংয়ের মতে, দ্রুতই এমন প্রযুক্তিগত অগ্রগতি সাধিত হবে, যাতে মানুষ এই নতুন বিশ্বে খাপ খাওয়াতে পারে। তাঁর মতে, এই শতক হবে সত্যিকারের মহাকাশ যুগ। চলতি শতকের শেষ নাগাদ মানুষ মঙ্গলে বাস করবে বলে সত্যিকার অর্থেই বিশ্বাস করেন হকিং।

কৃষকের উদ্ভাবন ‘সুটকেস কার’


আরও ছবিপরিশ্রম করলে তার ফল মেলে কথাটা চীনের কৃষক হি লিয়াংচি ভালো করে জানেন। তিনি গত দশ বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছেন একটি সুটকেস কার। এই সুটকেস কারে করে মালপত্র বহনের পাশাপাশি নিজেও যাতাযাত করেন তিনি। গতকাল এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চীনের হুনান প্রদেশের এই কৃষক সুটকেস গাড়িতে চড়ে প্রতিদিন কয়েক কিলোমিটার যাতাযাত করেন। সাত কেজি ওজনের এই গাড়িটিতে দুজন বেশ স্বচ্ছন্দেই চড়তে পারে। গাড়িটির গতিও ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে জিপিএস নেভিগেটর রয়েছে এবং যাতে চুরি না হয় সেজন্য বিশেষ অ্যালার্মও রয়েছে। গাড়িটি চলে ব্যাটারিতে। অর্থাত্ লিয়াংচিকে এটি নিয়মিত চার্জ দিতে হয় ।
পেশায় কৃষক হলেও উদ্ভাবক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। এর আগে ১৯৯৯ সালে গাড়ির নিরাপত্তা পদ্ধতি উদ্ভাবনের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে পুরস্কারও পেয়েছিলেন।
নতুন এই সুটকেস গাড়ি তৈরি কথা মাথায় কীভাবে এল? লিয়াংচি বলেন, পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাঁর সুটকেস হারিয়ে গিয়েছিল। তখনই তিনি এই সুটকেস গাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন।

যানজট ঠেকাতে ঝুলন্ত গাড়ি

স্কাইট্র্যান সিস্টেমস্কাইট্র্যান সিস্টেমমাথার ওপর দিয়ে এলিভেটেড নেটওয়ার্ক সিস্টেমে চলবে গাড়ি। একটি নির্দিষ্ট ট্র্যাক ব্যবহার করে একের পর এক গাড়ি ছেড়ে যাবে। মোবাইল ফোন ব্যবহার করে এই গাড়ি ডেকে তাতে উঠে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাস্তার যানজটে অতিষ্ঠ জীবন। যানজট দূর করার নানা উপায় নিয়ে কাজ চলছে। এ রকম একটি পদ্ধতি হচ্ছে স্কাইট্র্যান সিস্টেম। এটি হোভার কারের এলিভেটেড নেটওয়ার্ক। (উঁচু কোনো কাঠামোর নেটওয়ার্কে স্থাপিত ঝুলন্ত গাড়ির পদ্ধতি)। ইসরায়েলের তেল আবিবে তৈরি হচ্ছে এই নেটওয়ার্ক।

স্কাইট্র্যান কর্তৃপক্ষ তেল আবিবের ইসরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজের (আইএআই) ক্যাম্পাসে বাণিজ্যিক নেটওয়ার্কের মতো করে পরীক্ষামূলকভাবে ৫০০ মিটার লুপ তৈরি করা হবে। এটি মূলত চৌম্বক পদ্ধতির একটি নেটওয়ার্ক। দুই যাত্রী বহনে সক্ষম গাড়ি এলিভেটেড ম্যাগনেটিক ট্র্যাকে ছাড়া হবে। ২০১৫ সাল থেকে এই নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালু হবে।

স্কাইট্র্যান কর্তৃপক্ষ আশা করছে, এলিভেটেড হোভার কার প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর আগে পরীক্ষামূলক এই পদ্ধতিটি সফল হবে। এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যবহার করে কোনো নির্দিষ্ট স্টেশনে গাড়ির জন্য ফরমায়েশ করা যাবে এবং সেই স্টেশন গাড়িতে ওঠার পর নির্দিষ্ট স্থানে দ্রুত পৌঁছে দেবে এই হোভার কার। গাড়ির গতি হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার। তবে বাণিজ্যিকভাবে এই নেটওয়ার্ক তৈরি করা হলে গাড়ির গতি আরও বেশি হবে।

বিশ্বের বিভিন্ন দেশে এই স্কাইট্র্যান প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। ভারত ও যুক্তরাষ্ট্র এই তালিকায় রয়েছে। ইসরায়েলের প্রকল্পটি সফল হলে অন্যান্য দেশেও এর বাণিজ্যিকভাবে বাস্তবায়নের কাজ শুরু হবে।
স্মার্ট সিটি বিশেষজ্ঞ জন ডিগনান মনে করেন, এই পদ্ধতিটি বর্তমান অবকাঠামো ও স্বয়ংক্রিয় গাড়ি ব্যবস্থার হাইব্রিড পদ্ধতি। ট্রেন লাইন স্থাপনের চেয়ে এর খরচ কম হবে।

ঢাকায় নতুন বিএমডব্লিউ উদ্বোধন

বিএমডব্লিউ এক্স৫ উদ্বোধন করছেন এক্সিকিউটিভ মোটরসের কর্মকর্তারাবিএমডব্লিউ এক্স৫ উদ্বোধন করছেন এক্সিকিউটিভ মোটরসের কর্মকর্তারাঢাকায় তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স৫ গাড়ি উদ্বোধন করেছে প্রযুক্তিপণ্য, অটোমোবাইল ও ইলেকট্রনিক পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস। বিএমডব্লিউ এক্স৫ একটি স্পোর্টস অ্যাকটিভিটি ভেহিকল (এসএভি)।
ঢাকার তেজগাঁও এলাকায় সম্প্রতি নতুন শোরুম উদ্বোধন করেছে এক্সিকিউটিভ মোটরস । এই শোরুমে নতুন বিএমডব্লিউ উদ্বোধন করেছে তারা।
এক্সিকিউটিভ মোটরসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার তেজগাঁও এলাকায় চার হাজার বর্গফুটের বিএমডব্লিউ শোরুমের ডিসপ্লেতে ছয়টি বিএমডব্লিউ রয়েছে। এখানে একটি লাইফ স্টাইল কর্ণারও রয়েছে।
এক্সিকিউটিভ মোটরসের ব্যবস্থাপক দেওয়ান মোহম্মদ সাজিদ আফজাল জানান, বাজারে বিএমডব্লিউ গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। গ্রাহকদের অভিজ্ঞতা উন্নয়নে এবং এক্ষেত্রে আমাদের গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নে এই নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে । এই শোরুমে তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স৫ প্রদর্শিত হচ্ছে।

অদ্ভুত যত ট্রাফিক আইন

গাড়িগাড়িবিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু অদ্ভুত ট্রাফিক আইন রয়েছে। গাড়িচালকদের এমন কিছু অদ্ভুত ট্রাফিক আইন মানতে হয়, যা শুনলে আপনার অবিশ্বাস্যই মনে হবে। বিভিন্ন দেশের অদ্ভুত এসব ট্রাফিক আইন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

ময়লা গাড়ি, জরিমানা নিশ্চিত
আপনি অলস! গাড়ি ঠিকমতো পরিষ্কার করেন না বলে আপনার জরিমানা হতে পারে—এমন ট্রাফিক আইন আছে রাশিয়ায়। আপনি যদি এমন গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেক্ষেত্রে নির্ঘাত আপনাকে দুই হাজার রুব্ল জরিমানা গুনতে হবে।

গাড়িতে বসে অভিশাপ দিলে কারাদণ্ড
জনসমক্ষে অভিশাপ দিয়েছেন তো বিপদে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে রয়েছে অদ্ভুত এ নিয়মটি। গাড়ি চালানোর সময় চিত্কার করা, কাউকে অভিসম্পাত করার অভিযোগ পাওয়া গেলে ১০০ মার্কিন ডলার জরিমানা বা ৯০ দিনের কারাবাস জুটতে পারে।

হেডলাইট বন্ধ করা যাবে না
হোক সে দিন অথবা রাত, গ্রীষ্ম বা শীত—কোনো অবস্থায় গাড়ির হেডলাইট বন্ধ করতে পারবেন না আপনি। অদ্ভুত শোনালেও সুইডেনে ২৪ ঘণ্টাই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। সুইডেনের তীব্র শীতে হয়তো এ নিয়মটি ঠিক, কিন্তু জুন মাসে আবহাওয়া ভালো থাকলেও এ নিয়মই সেখানে মানতে হয়।

মদ খাবেন, মাতাল হবেন না
গাড়ি চালানোর সময় মদ খাবেন তা ঠিক আছে। কিন্তু গাড়ি চালানোর সময় মাতলামি করা চলবে না। কোস্টারিকার ট্রাফিক আইন অনুযায়ী চালকের রক্তে ০.৭৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল পাওয়া গেলেও তা ঠিক আছে। তবে তার বেশি হয়ে গেলেই চালকের বিপদ।

গাড়িতে পুরোনো অন্তর্বাস নয়
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গাড়ি ধোয়ার পর পুরোনো আন্ডারওয়্যার বা অন্তর্বাস দিয়ে গাড়ি মোছা হলে ট্রাফিক আইন ভাঙা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি। তবে গাড়ি মোছার জন্য পুরোনো বা নতুন আন্ডারওয়্যার কেউ ব্যবহার করেন, তা কে জানে!

মাতাল হলে সামনের সিটে বসা যাবে না
মাতাল অবস্থায় গাড়ি চালানো অবৈধ। তবে মেসিডোনিয়ার অদ্ভুত নিয়ম হচ্ছে, মাতাল হলে গাড়ির পেছনের সিটে বসে থাকতে হবে। তাহলে গাড়ি কে চালাবে? কৌতুক করে বলা হয়, গাড়িই মাতাল চালককে চালিয়ে নিয়ে যাবে।

চালক মাতাল হলে যাত্রীর জরিমানা
ভাবছেন আপনি ভদ্রস্থ হয়ে গাড়ির পেছনে বসে আছেন বলেই সব ঠিকঠাক আছে? আপনার চালক মাতাল কি না, তার দায়-দায়িত্বও আপনার। জাপানের ট্রাফিক আইন অনুযায়ী, চালক মাতাল হলে যাত্রীকেও জরিমানা গুনতে হবে।

অতিরিক্ত চশমা গাড়িতে থাকতে হবে
গাড়িতে চলার সময় চিকিত্সকের পরামর্শ অনুযায়ী, চোখে প্রেসক্রিপশন গ্লাস পরে আছেন বলে ভাবছেন কোনো অপরাধ নয়? স্পেনের আইন অনুযায়ী, অতিরিক্ত আরেক জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতে হবে। দুই জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে।

নম্বর প্লেটও সমস্যা
আপনার গাড়ির নম্বর প্লেটের নম্বরের শেষ দুটি ১ বা ২ দিয়ে যদি শেষ হয় তবে বিপদ। ফিলিপাইনের ম্যানিলায় সোমবারের দিন নম্বর প্লেটের শেষে এই দুটি সংখ্যা থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন না।

গাড়ি চালাতে হলে জামা বাধ্যতামূলক
থাইল্যান্ডে গাড়ি চালানোর সময় জামা গায়ে থাকা বাধ্যতামূলক। খালি গায়ে গাড়ি চালালে আপনাকে নিশ্চিত জরিমানা গুনতে হবে।

খেতে খেতে গাড়ি চালানো যাবে না
সাইপ্রাসে গাড়ি চালানোর সময় খাওয়া বা কোনো কিছু পান করা অপরাধ। গাড়ি চালানোর সময় হাঁটুর ওপর খাবার রাখা ট্রাফিক আইনের লঙ্ঘন। এ জন্য জরিমানা গুনতে হতে পারে।

পথে তেল ফুরালে বিপদ
জার্মানির অটোবান বা দূরপাল্লার পথে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হয়। অটোবানে অপ্রয়োজনীয়ভাবে গাড়ি থামানোকেও অপরাধ হিসেবে ধরা হয়।

পথ না জেনে বেরোলেই জরিমানা
যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় এই অদ্ভুত নিয়মটি দেখা যায়। আপনি যদি আপনার গন্তব্য বা পথ না জেনে রাস্তায় বের হন, তবে আপনার জরিমানা হবে।

কৈশোরে ফ্যাশন

রং ও নকশার বাহারে কিশোর–কিশোরীেদর ঈদের পোশাক এবার বেশ বৈচিত্র্যময়। মডেল: আফনান ও রাইয়ান, পোশাক: লা রিভ, সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন, ছবি: কবির হোসেনরং ও নকশার বাহারে কিশোর–কিশোরীেদর ঈদের পোশাক এবার বেশ বৈচিত্র্যময়। মডেল: আফনান ও রাইয়ান, পোশাক: লা রিভ, সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন, ছবি: কবির হোসেনশাড়ি বা সালোয়ার-কামিজ নয়, কিশোরী চাইছে তার নিজস্ব স্টাইল অনুযায়ী পোশাক পরতে। বাবার সঙ্গে গিয়েই হয়তো পাঞ্জাবি কিনবে ছেলেটি। কিন্তু পাঞ্জাবি হওয়া চাই একদম তার মনের মতোই। এই ঈদে কেমন হবে কিশোর-কিশোরীর পোশাক—দেখে নিন এই আয়োজনে। 
কামিজের ঘের হচ্ছে নানা রকম। শার্টে থাকছে রঙের বৈচিত্র্যফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, ঈদ উপলক্ষে কিশোর-কিশোরীদের জন্য রয়েছে আলাদা আয়োজন। বড়দের পোশাকে ততটা ভিন্নতা চোখে না পড়লেও বৈচিত্র্যময় নকশা আর কাটছাঁটের ভিন্নতা দেখা গেল তাদের পোশাকে। কথা হলো লা রিভের হেড অব ডিজাইন মন্নুজান নার্গিসের সঙ্গে। তিনি জানান, এই বয়সীদের (১২ থেকে ১৯) পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগটাও থাকে বেশি। 
.এবারের ঈদে লা রিভে টিনএজদের পোশাকে থাকছে প্রাচীন ভারতীয় ও মরোক্কান ঐতিহ্যের ছোঁয়া। ব্রাশ পেইন্টের মাধ্যমে করা হয়েছে উজ্জ্বল রঙের ব্যবহার।
বাজার ঘুরে দেখা গেল, এবার শুধু নকশাই নয়, পোশাকের কাটছাঁটেও থাকছে ভিন্নতা। প্রজাপতি নকশার প্যাটার্নে তৈরি হয়েছে টিউনিক। কামিজের ঘেরেও থাকছে বৈচিত্র্য। বেশি ঘের দেওয়া কামিজ তো আছেই। পাশাপাশি চলছে লম্বা টপ বা কামিজে অসমান দৈর্ঘ্য অর্থাৎ সামনে বেশি ঘের, পেছনে কম, আবার পেছনে বেশি, সামনে কম ঘেরের নকশার পোশাক। ফতুয়া বা কুর্তায় থাকছে জ্যামিতিক কাট। আরও থাকছে আনারকলি ঘরানার একধরনের লম্বা পোশাকের আয়োজন। এখন স্লিভলেস পোশাক বেশ চলছে, তাই কিছু পোশাকের হাতায় নতুনত্ব আনতে করা হয়েছে পাইপিংয়ের ব্যবহার। কামিজ আর টপের লম্বা হাতায় থাকছে লেস। 
কিশোর–কিশোরীদের ঈদ ফ্যাশনেজিন্স সব সময়ই পছন্দের পোশাক, নানা রকম ছাপা নকশার প্যান্টও এখন বেশ চলছে। এ ছাড়া পালাজ্জো তো আছেই। 
কিশোরীদের পছন্দের পোশাক হিসেবে ‘তাগা’ বরাবরই জনপ্রিয়—বললেন আড়ংয়ের মগবাজার বিক্রয়কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এখানে দেখা গেল, সুতি, মসলিন, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি সিল্কের কাপড়ে তৈরি পোশাকে থাকছে নকশি কাঁথা, লোকজ মোটিফে ব্লকপ্রিন্টের কাজ। দুই পাশে পকেটসহ শার্ট নকশার কিছু পোশাকের আয়োজনও থাকছে। কিশোরীদের জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গ যেমন ব্যাগ, জুতা তো আছেই।
শুধু ঈদের দিনই নয়, সারা বছরই যাতে টিনএজ ছেলেরা পরতে পারে, এই বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে ওয়েস্ট রঙের ঈদ আয়োজন, জানালেন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি জানান, ঈদটা এবার বর্ষার সময় হচ্ছে, তা ছাড়া গরমও থাকছে। তাই এই দুটি বিষয়ই প্রাধান্য দিয়ে পোশাকে হালকা ও গাঢ় দুটি রঙের ব্যবহার করা হয়েছে। টি-শার্ট বা পাঞ্জাবি যেটাই হোক, তাতে বেশ রঙের বাহার দেখা যাচ্ছে। 
কিশোর বয়সে মেকআপের বাহার নয়, বরং তরুণ ত্বকের দীপ্তি ফুটে ওঠে—এমন সাজই চাই। চুলে নানা স্টাইল করা যেতে পারে। এলোমেলো বেণিতে থাকতে পারে রংচঙে ক্লিপ, ফিতার নকশা। উঁচু পনিটেইলও বেশ মানায়। 
এখন সাজে উজ্জ্বল বা নিয়ন রঙেরই প্রাধান্য। তবে খুব উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার না করে বরং নেইল আর্টে বৈচিত্র্য আনা যেতে পারে। চোখে থাকতে পারে হালকা কাজল।

ভ্যালুটপের নতুন কেসিং

ভ্যালুটপ কেসিংভ্যালুটপ কেসিংবাজারে এসেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ভিটি-এন৩০০এ মডেলের আলট্রা স্লিম এটিএক্স কেসিং। এই কেসিং বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস।

কম্পিউটার সিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা-পাতলা কেসিংটিতে রয়েছে মাল্টি অ্যাঙ্গেল রোটেবল স্ট্যান্ড, উন্নত পাওয়ার সাপ্লাই, স্পেশাল পাওয়ার বাটন, ইউজার ফ্রেন্ডলি রিস্টার্ট বাটন ইত্যাদি। কেসিংটির দাম দুই হাজার ৬০০ টাকা।