Monday, July 7, 2014

ডেস্কটপ ল্যাপটপ নয়, শীর্ষে থাকবে ট্যাবলেট

..যেভাবে ব্যবহার বাড়ছে সে অনুযায়ী আগামী বছরেই ডেস্কটপ কম্পিউটারকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেবে ট্যাবলেট কম্পিউটার। ২০১০ সালে অ্যাপলের আইপ্যাড বাজারে আসার পর থেকেই ট্যাবলেটের ব্যবহার বাড়ছে। গবেষকদের ধারণা, চলতি বছরের শেষ নাগাদ ট্যাবলেট বিক্রি হবে ২৫ কোটি ছয় লাখ, যা আগামী বছরে হবে ৩২ কোটি এক লাখ। অন্যদিকে চলতি বছরের শেষ নাগাদ ডেস্কটপ, ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের বিক্রি হবে ৩০ কোটি আট লাখ। আগামী বছর এটা বেড়ে সর্বোচ্চ হতে পারে ৩১ কোটি সাত লাখ। গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের গবেষণা পরিচালক রণজিৎ আটওয়াল বলেন, গত বছর কম্পিউটারের বিক্রি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ, যা চলতি বছর হয়েছে মাত্র ২ দশমিক ৯ শতাংশ।
গত বছর মুঠোফোন বিক্রির পরিমাণ আগের বছরের চেয়ে বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। গার্টনারের প্রতিবেদনে আশা করা হয়েছে চলতি বছরের শেষ নাগাদ সারা বিশ্বে স্মার্টফোনের বিক্রি বাড়বে ৬৬ শতাংশ এবং ২০১৮ সাল নাগাদ সেটি হবে ৮৮ শতাংশ।
অপারেটিং সিস্টেমের দিক দিয়ে এগিয়ে আছে অ্যান্ড্রয়েড। চলতি বছরে অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রের বিক্রির বেড়েছে ৩০ শতাংশ এবং একই সময়ে অ্যাপলের আইওএসচালিত যন্ত্রের বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। চলতি বছর এগিয়ে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রের বিক্রিও। আশা করা হচ্ছে, ২০১৮ সাল নাগাদ বাজারে উইন্ডোজের শেয়ার থাকবে ১০ শতাংশ।

১৫ দেশের কথ্যভাষা শেখাতে ইনায়েতের ওয়েবসাইট

স্পোকেন ল্যাঙ্গুয়েজ টিউটরস্পোকেন ল্যাঙ্গুয়েজ টিউটরকথাবার্তা চালানোর মতো বিদেশি ভাষা জানা যে কত প্রয়োজন তা দেশের বাইরে গেলে হাড়ে হাড়ে বোঝা যায়। যাঁরা বিদেশে যান তাঁদেরও সংশ্লিষ্ট দেশের ভাষা জানার প্রয়োজন হতে পারে। স্থানীয় ভাষায় টুকিটাকি কথাবার্তা বলার জন্য সেই ভাষার কিছু কিছু বিষয় জেনে নিতে পারেন অনলাইনে। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে স্পোকেন ল্যাঙ্গুয়েজ টিউটর (http://www.spokenlanguagetutor.com/) নামের একটি ওয়েবসাইট। সাইটটি নির্মাণ করেছেন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ইনায়েত হোসাইন।
সাইট নির্মাতা ইনায়েত হোসাইন বলেন, মাতৃভাষার বাইরে দ্বিতীয় একটি ভাষা শিখতে আমরা হিমশিম খাই। স্পোকেন ল্যাঙ্গুয়েজ টিউটর ওয়েবসাইটে যে তথ্য পাবেন তাতে ১৫টি ভাষায় প্রয়োজনীয় আলাপচারিতায় সহায়ক হিসেবে কাজে লাগবে।
সাইটের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, বিদেশগামীর সম্ভাব্য জরুরি কথোপকথনের কল্পচিত্র বিভিন্ন ভাষায় রূপান্তর করেছেন তিনি। ত্রিশটির বেশি আলাপ প্রসঙ্গ পনেরোটি ভাষায় সাইটে রয়েছে। আরবি, বাংলা, ম্যান্ডারিন (চায়নিজ), ফিলিপিনো, ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, মালয়, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ, ফারসি, তুর্কি, উর্দু, ভিয়েতনামিজ ও থাই ভাষার আলাপচারিতা এতে রয়েছে। আরও কয়েকটি ভাষা শিগগির সাইটে যুক্ত হবে।
সাইট তৈরি প্রসঙ্গে ইনায়েত হোসাইন বলেন, বিদেশি ভাষা নিয়ে বহুদিন ধরে কাজ করছি। বিদেশগামী শ্রমিকদের কথা ভেবে তিনি এই সাইট তৈরি করেছেন। ভাষান্তর প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের তরুণরা তাঁর সঙ্গে কাজ করছেন। ভার্চুয়াল বন্ধুদের সাহায্যে কথোপকথনের প্রয়োজনীয় সংশোধন করেন। স্পোকেন ল্যাঙ্গুয়েজ টিউটর নিয়ে একটি অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

বিসিবি সভাপতি :

নাজমুল হাসাননাজমুল হাসান[আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান মুখোমুখি হন সাংবাদিকদের। তাঁর পুরো মন্তব্য এখানে তুলে ধরা হলো]সাকিবের মারাত্মক আচরণগত সমস্যা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমনটা কেউ কখনো দেখেনি। আচারণগত সমস্যা যদি তার মধ্যে কিংবা একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকত, তাহলে কথা ছিল না। সমস্যা বুঝতে আমরা এই কদিনে খেলোয়াড়-কোচ—সবার সঙ্গে কথা বলেছি। বোর্ডের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি।

দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্স। কোনো টিমওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। টিম ম্যানেজারের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, দলীয় ঐক্য নেই। বিস্তারিত বলতে চাই না। এটি কেবল একটি ঘটনা নয়। নানামুখী সমস্যা। যেটি দলের ওপর সরাসরি প্রভাব ফেলছে। শঙ্কার বিষয়, দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও এটি সংক্রমিত হচ্ছে। অনেক খেলোয়াড় নাকি ওর মতো আচরণ শুরু করেছে। এটি আমাদের দলের ওপর সর্বনাশ ডেকে আনছে। অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এটি এক মাস, দুই মাস ধরে করছে না। তারা বহুদিন ধরেই করছে। বিষয়গুলো এড়িয়ে চলতে চলতে অনেক বড় হয়ে গেছে। দেশের মূল্যবান খেলোয়াড় বলেই আমরা এড়িয়ে গেছি। বোর্ড মনে করছে, এভাবে এড়িয়ে চললে তারা ভবিষ্যতে কাউকে আর মানুষ মনে করবে না! এটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সাকিব আমাদের দেশের দূতের মতো। অনেকে বাংলাদেশকে চেনে কেবল তার জন্যই। বিরাট সুনাম অর্জন ও মানুষের ভালোবাসা পাওয়া যেমন সহজ, তেমনি এটি বজায় রাখতেও তাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এ কারণে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী ছয় মাস জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ থাকবে। এবং ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত দেশের বাইরে যে কোনো ধরনের ক্রিকেট লিগে সে অংশগ্রহণ করতে পারবে না। দেশের বাইরের সমস্ত টুর্নামেন্ট খেলা তার জন্য বন্ধ।
সব কথা আপনাদের বলতে চাই না। আপনারা জানেন, সম্প্রতি সাকিবের স্ত্রীকে উত্তক্ত করা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, সে ওই ছেলেকে মারধর করেছে। অথচ শুনানিতে যখন আমরা তাঁকে ডাকলাম, সে অকপটে বলল, ‘মারিনি’। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তাহলে ওপরে (ড্রেসিংরুম ছেড়ে) গেলে কেন? বলল, ‘আমি নিয়ম জানতাম না।’ বোর্ড মনে করছে, এগুলো তার উদ্ধত আচরণের নমুনা। এগুলোকে আর প্রশ্রয় দেওয়া যায় না।           
বাংলাদেশের ক্রিকেট সাকিবের জন্য, সাকিব ষোল কোটি মানুষের—এটি মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি আমাদের জন্য  দুঃখজনক, কষ্টকর ও কঠিন। কিন্তু আমরা বাধ্য হয়েছি এ শাস্তির সিদ্ধান্ত নিতে। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে আজীবন নিষিদ্ধ হতে হবে। শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

আউটসোর্সিং নিয়ে চলছে নতুন নতুন প্রতারণা

আউটসোর্সিং নিয়ে চলছে নতুন নতুন প্রতারণা





আউটসোর্সিং নিয়ে নতুন ফাঁদ

ডুল্যান্সার বন্ধ হয়েছে দেখে আউটসোর্সিং নিয়ে প্রতারনা বন্ধ হয়েছে, এটা বলা ঠিক হবেনা। এখনও কুচক্র মহল আউটসোর্সিং নিয়ে নতুন নতুন ফাঁদ পাতছে। অ্যাডসেন্সের মাধ্যমে ইনকামের প্রতি সবার আগ্রহ অনেক বেশি। অনেক জায়গাতে শুনি, অ্যাডসেন্স একাউন্ট কেনা বেচা হয়।আবার অনেক ট্রেনিং সেন্টারের অফার থাকে, কোর্সে ভর্তি হলে অ্যাডসেন্স একাউন্ট ফ্রি কিংবা এটাও শুনেছি, ঢাকার কিছু কিছু ট্রেনিং সেন্টার অ্যাডসেন্সের কোর্স করায় যার ফি ৮,০০০টাকা।

এখন কি করবেন?

আপনি ২০০০-৫০০০ টাকা দিয়ে অ্যাডসেন্স কিনলেন, কিনে খুবই সন্তুষ্ট হলেন। বাঙ্গালীরা কাজ না করে কিছু পেলেই সবচাইতে বেশি খুশি হয়। এবার আপনার নিজের ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাড বসালেন। দেখে এবার খুব খুশি। দুইুদন পর দেখলেন, অ্যাডসেন্স উধাও। তার মানে বিসমিল্লাহ বলে ২০০০-৫০০০ টাকা পুরো জলে ফেলে দিলেন। অ্যাডসেন্সের ব্যাপারে না শিখে কাজ করলে এ অবস্থা হবেই।
তারমানে এখন আপনার ভাবনাতে আসল নতুন ভাবনা। খোজ শুরু করলেন, কারা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা শিখায়? যারা এটি ট্রেনিং দেয়, তারা অন্তত প্রতারকনা। একটি ট্রেনিং সেন্টার পেলেন, যেখানে ৮০০০ টাকাতে অ্যাডসেন্স শেখায়। এরকম একজন এসেছিল সেদিন আমার কাছে। সে বলছিল, কোন একটি ট্রেনিং সেন্টার নাকি একাজ করে। আসলে অনেক ট্রেনিং সেন্টার এ ধরনের লোভনীয় ফাঁদ পেতে নিজেদের পকেট ভরাট করছে।

কারন অ্যাডসেন্স পাওয়ার জন্য কিংবা অ্যাডসেন্স হতে আয়ের জন্য ট্রেনিং দরকার হয়না। আপনার ইনকামের জন্য ওয়েবসাইটে ভিজিটর আনা শিখতে হবে, যেটাকে বলা হয় এসইও। সুতরাং শিখতে হবে এসইও কোর্স। এস ই ও এমন একটা জিনিস যেঁটা শিখতে গেলে আপনার সব সেক্টর থেকে মোটামুটি একটু একটু করে শিখা হবে। তারপর অ্যাডসেন্স কিভাবে পেতে হবে সেটা এমনি এমনি আপনি শিখে যাবেন। কারন তখন আডসেন্স এর নিয়ম কানুন গুলো আপনার জানার ইচ্ছে জাগবে। আপনার সাইটের ভিজিটর নেই আডসেন্স দিয়ে কি পূজা করবেন। তাই ভিজিটর কথা মাথায় রেখে এস ই ও করতে হবে।
যখন  এসইও শিখে গেলেন, মানে ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন্। তখন আপনি অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন্স, ব্লগিংয়ের মাধ্যমে আয়, লিংক বিল্ডিংয়ের মাধ্যমে আয়, ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। আবার পুরো ওয়েবসাইটকে গুগলের সার্চের ফলাফলে টপ পজিশনে আনার কাজও করতে পারবেন। এসইও করার পর আবার আলাদা টাকা দিয়ে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন্স কেন শিখতে হবে? যারা এ কাজ করে তারা শেখানোর মানসিকতার চাইতে ব্যবসা করার মানসিকতা বেশি।

আরও সাবধান থাকুনঃ

আয়ের ব্যপারে আরও বিশালভাবে চিন্তা করুন। অনলাইন আয় করার ক্ষেত্রে কেন আপনার লক্ষ্য হবে মাত্র ডাটা এন্ট্রি করে ২০০০-৩০০০ টাকা আয়। আউটসোর্সিং করার কারনে অনেক স্টুডেন্টের বর্তমান মাসিক আয় ৫০,০০০ টাকা থেকে ১লাখ টাকা। তারাও একসময় আপনার মত অবস্থানে ছিল। সেখান থেকে ৩-৪ মাসের চেষ্টাতে আজকের এ অবস্থান।  সেই স্টুডেন্টগুলো পারলে আপনি না পারার কোন কারন নাই।
তারপরও আপনি পারছেননা। কারন আপিন খুজছেন ক্লিক করে ইনকাম, ডাটা এন্ট্রির মাধ্যমে ইনকামের মত পথগুলো। এগুলো মাধ্যমে হয়ত আপনি পারবেন ইনকাম করতে। কিন্তু সেটা হবে মাত্র ২-৩ মাসের জন্য। কিন্তু আপনার লাইফ ২-৩মাসের না। আপনার আয়ু ৮০-৯০ বছরের। সুতরাং কমপক্ষে ৫০ বছর যাতে আয় করতে পারেন, সেভাবে প্রস্তুতি নিন।
সচেতন হউন। নিজেকে ঠকানোর সুযোগ যদি আপনি নিজেই করে দেন, তাহলেতো কারও কিছুই করার নাই।

Saturday, July 5, 2014

world cup 2014


প্রোগ্রামিং "সি"

এক নজরে প্রোগ্রামিং "সি" এর কিছু তথ্যঃ




১। যুক্তরাষ্ট্র এর Bell Laboratory-র Dennis Ritchie ১৯৭২ সালে "সি" প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন।

২। সি একটি মিড লেভেল প্রোগ্রামিং ভাষা।

৩।সি দিয়ে সব ধরনের কাজ করা যায়ে এই জন্য একে General purpose structured প্রোগ্রামিং ভাষা বলে।

৪।সি এর কয়েকটি লাইব্রেরী ফাংশনের নাম হল- getchar(),scanf(),gets(),printf() ইত্যাদি।

৫।কয়েকটি সি কম্পাইলারের নাম হল-ANSIC,Borland C ,Turbo C, Microsoft C, Power C,Watcom C ইত্যাদি।


৬। কয়েকটি মিড লেভেল ল্যাংগুয়েজ হল- 'C', 'Forth' ,'Macro Assembler' ইত্যাদি।


৭।১৯৫৭ সালে Foetran develop করা হয়।


৮।১৯৬০ সালে Cobol develop করা হয়।


৯।১৯৭০ সালে pascal develop করা হয়।

       
১০।প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দুই প্রকার লো লেভেল,হাই লেভেল ল্যাংগুয়েজ ,লো লেভেল ল্যাংগুয়েজ কয়ে আবার দুই প্রকার। Machine ও assembly ল্যাংগুয়েজ।





Friday, July 4, 2014